ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

‘পুলিশ ডেকে নিলো সুস্থ মানুষ, ফেরত দিলো মরদেহ’

ads

পটুয়াখালীর দশমিনা থানা পুলিশের হেফাজতে অসুস্থ হওয়ার পর শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন খাঁ নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। লিটন খাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় মাদ্রাসা সুপারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছিলো। কিন্তু পুলিশ পরে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠায়, সেখানেই তার মৃত্যু হয়।


পটুয়াখালী জেলার দশমিনা থানার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা লিটন খাঁ ঢাকায় সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। লিটন তিন সন্তানের জনক ছিলেন। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লিটনের মরদেহ হস্তান্তর করা হয়।নিহত লিটনের ভগ্নিপতি মোফিজুর রহমান জানান, শনিবার রাতে মাদ্রাসা সংলগ্ন পুকুরে কে বা কারা বিষ ঢেলে মাছ মেরে ফেলে। এ ঘটনায় মাদ্রাসা সুপার মাওলানা সিহাব উদ্দিন দশমিনা থানায় লিটনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে রবিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে লিটনকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায় পুলিশ। লিটনকে থানায় নেওয়ার খবর পেয়ে তিনিও সঙ্গে সঙ্গে থানায় যান। সেখানে গিয়ে দেখেন অসুস্থ অবস্থায় লিটনকে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার পর লিটন মারা যায়।


লিটনের স্ত্রী মাজেদা বেগম বলেন, ‘জমি নিয়ে আক্রাম খান সিনিয়র দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে লিটনের বিরোধ চলছিলো। এর জের ধরে মাদ্রাসা সুপারের প্রভাবের কারণে পুলিশ আমার স্বামীকে সুস্থ অবস্থায় ধরে নিয়ে যায়। পরে তিনি অসুস্থ বলে খবর পাঠানো হয়। পরে শুনতে পাই আমার স্বামী মারা গেছেন। পুলিশ ডেকে নিলো সুস্থ মানুষ, ফেরত দিলো মরদেহ।’


এ বিষয়ে সঠিক তদন্তের দাবি করেন তিনি।


তবে লিটন বিষপান করে আত্মহত্যা করেছেন জানিয়ে দশমিনা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম মোল্লা বলেন, অভিযোগের ভিত্তিতে লিটনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। সে গ্রেপ্তার আসামি না হওয়ায় তার শরীর তল্লাশি করে থানায় প্রবেশ করানো হয়নি। বাথরুমে গিয়ে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছে লিটন বিষপান করেছে। 
























































































সুত্রঃ পূর্বপশ্চিমবিডি

ads
ads
ads

Our Facebook Page